← সব পোস্ট
সংবাদ
বিশেষ ১৯ তম শিশুকিশোর সমাবেশ আগামী ০৮ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি'২০২৭
30 October 2026 · মাইজভাণ্ডারী একাডেমি
১৯ তম শিশুকিশোর সমাবেশ আগামী ১৫ জানুয়ারি'২০২৭
গাউসুল আযম হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)'র বার্ষিক উরস শরিফ উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্ট এর ১০দিনব্যাপি কর্মসূচির আওতায় "মাইজভাণ্ডারী একাডেমি" আয়োজিত ১৯তম শিশু কিশোর সমাবেশ উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের সম্মানিত সচিব জনাব অধ্যাপক এ ওয়াই এম জাফর সাহেবের সাথে শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা এসজেডএইচএম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ড.জসিম উদ্দিন সাহেব সহ উদযাপন পরিষদের সম্মানিত সমন্বয়কবৃন্দ ও সদস্যবৃন্দ।
আরও পোস্ট