সব ইভেন্ট

আইডিয়া হান্ট (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি) / সমমান

উন্মুক্ত ইভেন্ট ফর্ম লাগবে

নিয়ম ও বিস্তারিত

প্রত্যেক সমস্যা থেকে নতুন সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়। এমন অনেক মানুষ আছে যারা সমস্যা দেখলেই এড়িয়ে চলে আর কিছু মানুষ আছে যারা সমস্যা সমাধানের চেষ্টা করে যায় বা সেটা নিয়ে চিন্তা করে। আর যারা এটাতে সফল হয় তারাই পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তিদের একজন হয়, তারা হয় অসংখ্য মানুষের জন্য এক জ্বলন্ত উদাহারন।

যেমন ধরুন বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে নানান প্রতিবন্ধকতার সহজ সমাধান ই-লার্নিং প্লাটফর্ম “টেন মিনিট স্কুল”, বা আমাদের দৈনন্দিন জীবনে যাতায়ত সমস্যাকে সহজভাবে সমাধানের জন্য “পাঠাও” এর মত প্রযুক্তি নির্ভর প্লাটফর্ম, যেগুলো বৈশ্বিকভাবে এখন পরিচিত লাভ করেছে।

আমাদের আগামী প্রজন্মের কান্ডারিরা যেন, স্কুল-কলেজে থাকতেই আমাদের সমাজের এমন সব নানান সমস্যা নিয়ে উদ্ভাবনী চর্চা করে, বিভিন্ন কার্যকরী সমাধানের আইডিয়া নিয়ে কাজ করতে পারে, সেই লক্ষ্যে মাইজভাণ্ডারী একাডেমি কর্তৃক প্রতি বছরের ন্যয় আয়োজিত “১৯তম মাঘ উৎসব শিশুকিশোর সমাবেশ” এর এবারের আয়োজনেও থাকছে “আইডিয়া হান্ট” প্রতিযোগিতা।

আপনার যদি মনে হয় আমাদের সমাজে, দেশে, পরিবেশে এখনো এমন কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান অসংখ্য মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে তাহলে এই আয়োজনে আপনাকে স্বাগতম।

প্রতিযোগিতার তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৭
স্থানঃ নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম

Competition Rules (প্রতিযোগিতার নিয়মাবলী):

1. Participants Group(প্রতিযোগীদের বিভাগ):
Group A: Class 9 and 10
Group B: Class 11 and 12

2. Idea Topic:
The topic for idea submission is completely open—you can choose any subject or theme.
For example, ideas can be about anything from education, health & technology, environment, agriculture and community development. Feel free to get creative and focus on any area you’re passionate about!

(আইডিয়া জমা দেওয়ার জন্য বিষয় সম্পূর্ণ উন্মুক্ত—আপনি যেকোনো বিষয় বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি, পরিবেশ, কৃষি ও কমিউনিটি উন্নয়নসহ যেকোনো বিষয়ে আইডিয়া হতে পারে। সৃজনশীল হোন এবং আপনি যে বিষয় নিয়ে আগ্রহী, সেটিতেই মনোযোগ দিন!)

3. Few steps to create an Idea for the competition (প্রতিযোগিতার
জন্য আইডিয়া প্রস্তুতির ধাপ সমূহ) :

Step 1: Find a Problem (সমস্যা নির্ধারণ)
Step 2: Create a Solution(সমস্যার সমাধান তৈরি)
Step 3: Identify how your solution will impact the society (সমাজে সমস্যা সমাধানের
প্রভাব নির্ধারণ)
Step 4: Determine the challenges may face when implementing the solution in our society (সমস্যার সমাধান বাস্তবায়নে চ্যালেঞ্জ সমূহ নির্ধারণ)
4. Idea Present :

All participants will present their ideas before the judging panel at the offline venue Nasirabad Govt. High School on 2nd January. (সকল প্রতিযোগীকে যার যার আইডিয়া ২রা জানুয়ারি প্রতিযোগিতার দিন বিচারকমন্ডলীর সামনে উপস্থাপন করতে হবে - প্রতিযোগিতার স্থানঃ নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম)

During presentation, participants must discuss about their problem, solution of the problem, impact of the solution in our society and the challenges of implementing the solution(প্রেজেন্টেশন এর সময় প্রতিযোগিদের অবশ্যই তাদের সমস্যা, সমস্যার সমাধান, সমাজে সমাধানের প্রভাব এবং সমাধান বাস্তবায়নে বাধা সমূহ উল্লেখ করতে হবে)

Participants can participate in the competition individually or can make a team with highest two member (প্রতিযোগিতায় অংশগ্রহনের ক্ষেত্রে কেউ চাইলে এককভাবে অংশগ্রহণ করতে পারে অথবা সর্বোচ্চ দুইজনের দল করেও অংশগ্রহণ করতে পারে)

For team participation, only one member is required to complete the registration.(দলের অংশগ্রহণের ক্ষেত্রে, শুধুমাত্র একজন সদস্যকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে)

Note: Participants can present their IDEA through a Poster/PowerPoint slide. There will be an arrangement for multimedia Projector in the venue (আইডিয়া প্রেজেন্ট এর জন্য প্রতিযোগী চাইলে কোন পোস্টার বা পাওয়ার পয়েন্ট স্লাইড এর সাহায্য নিতে পারবে। প্রতিযোগিতার ভ্যানুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবস্থা থাকবে)

Prize Giving Ceremony:
All participants will receive a Certificate of Participation (প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে)

Winner of the competition will be awarded and allowed to present their Idea at the '19th Magh Utsav Shishu Kishor Shomabesh' held on 15th January, 2027 at Nasirabad Govt. Boys High School, Chattogram.

Contact for Information:
For any queries, please feel free to contact with the following number:
01871410113 (Mohammad Ruhullah)

কারা অংশ নিতে পারবে

নবম শ্রেণি, দশম শ্রেণি / SSC, একাদশ শ্রেণি / HSC, দ্বাদশ শ্রেণি / HSC, O Level, O Level / সমমান

অংশ নেবেন যেভাবে

নিবন্ধনের পর এই ইভেন্টের ফর্ম খুলুন। আপনার নাম, শ্রেণি, প্রতিষ্ঠান নিজে থেকেই আসবে — শুধু এই ইভেন্টের তথ্য দিন। ফর্ম জমা দিলেই নিবন্ধন হয়ে যাবে।

নিবন্ধন করুন লগইন